- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১৯ ইউনিয়নে আজ ভোট- ১০০ প্রার্থীর ৪৯ জন মূল লড়াইয়ে

স্টাফ রিপোর্টার
জেলার ১৯ ইউনিয়নে আজ ভোট। ১০০ প্রার্থীর মধ্যে ৪৯ জন ওঠে এসেছেন মূল লড়াইয়ে। এর মধ্যে জগন্নাথপুরের ৬ ইউনিয়নে ১৮. শাল্লার ৪ ইউনিয়নে ১০ এবং দিরাইয়ের ৯ ইউনিয়নে ২১ জন মূল লড়াইয়ে রয়েছেন। সংশ্লিষ্ট ইউনিয়নসমূহের একাধিক ভোটারের সাথে আলোচনা করে এই তথ্য পাওয়া গেছে।
জগন্নাথপুরের ৬ ইউনিয়নে আজ ভোট। শেষ মুহূর্তে এসে নদীভাঙনে সীমানা জটিলতা দেখা দিয়েছে অভিযোগ এনে উচ্চ আদালতে বর্তমান চেয়ারম্যান মজলুল হক মামলা দায়ের করায় এই উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়েছে।
এই উপজেলার অন্য ৬ ইউনিয়নে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৮ জন ওঠে এসছেন মূল লড়াইয়ে। এরা হলেন- কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দীপক কান্তি দে, বিএনপির প্রার্থী মো. রফিক মিয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাশিম।
পাটলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আঙ্গুর মিয়া ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান, বিএনপির সৈয়দ মোসাব্বির আহমদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়ব মিয়া কামালী।
চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদ।
পাইলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলী আফজাল, বিএনপির প্রার্থী জালাল উদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ ও দবিরুল ইসলাম।
আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহ্ আবু ঈমানী, সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইয়ুব খান।
শাল্লা উপজেলার ৪ ইউনিয়নে প্রার্থী ২০ জন। মূল প্রতিদ্বন্দ্বিতায় ওঠে এসেছেন ১০ জন। এরা হলেন- আটগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম আজাদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খুর্শেদ মিয়া ও  বিএনপি’র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান। হবিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিবেকানন্দ মজুমদার বকুল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস।
বাহারা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিধান চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নরেশ চন্দ্র চৌধুরী।
শাল্লা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল লেইছ চৌধুরী এবং জামান চৌধূরী (ফুল মিয়া)।
দিরাই উপজেলার ৯ ইউনিয়নে প্রার্থী ৪৮ জন, এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় ওঠে এসেছেন ২১ জন।
এরা হলেন রফিনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী ও বিএনপির প্রার্থী আনিসুর রহমান।
ভাটিপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী আফজল হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান কাজী।
রাজানগর ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী জুনায়েদ মিয়া এবং আওয়ামী লীগের প্রার্থী সৌম্য চৌধুরী।
চরনারচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পরিতোষ রায় এবং বিএনপি’র রতন কুমার তালুকদার।
সরমঙ্গল ইউনিয়নে বিএনপি’র মোয়াজ্জেম হোসেন জুয়েল এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এহসান চৌধুরী।
করিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আছাব উদ্দিন সরদার ও বিএনপির প্রার্থী আবদুর রহিম মাস্টার।  
জগদল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন রশিদ লাভলু, বিদ্রোহী প্রার্থী শিবলী আহমদ বেগ এবং বিএনপির প্রার্থী কামরুল হক।
তাড়ল ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী নুরুল হক তালুকদার, আব্দুল কুদ্দুস এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকিকুর রেজা।
কুলঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মিলন মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পবিত্র মোহন দাস ও  বিএনপির প্রার্থী মুজিবুর রহমান।

  • [১]