- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১৯ দেশের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী নিয়ে সিলেটে সম্মেলন অক্টোবরে

সু.খবর ডেস্ক
বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৯টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মিলনমেলা বসছে সিলেটে। আগামী অক্টোবর মাসে নগরীর মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে বসবে এ মিলনমেলা। তবে এটি অন্য মেলাগুলোর মতো নয়। দেশের প্রবাসীদের নিজের মাতৃভূমিকে বিনিয়োগে আকৃষ্টকরণের মাধ্যমে রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়েই এই মিলনমেলা। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট চেম্বারসূত্র জানিয়েছে- এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন-২০১৭ শিরোনামের এই আয়োজনটি ২১ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ সম্মেলনে বিশ্বের প্রায় ১৯টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশ নিবেন। পাশাপাশি দেশী বিনিয়োগকারীরাও যোগ দিবেন। সম্মেলনকে ঘিরে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সিলেটে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন-২০১৭ এর লগো উন্মোচন করা হচ্ছে আজ দুপুর ১২ টায়। এরপর শুরু হবে         ‘কাউন্টডাউন’। নগরীর জেলরোড সিলেট চেম্বার কনফারেন্স এ উপলক্ষে লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স ও সিলেট চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য যে, আগামী ২১-২৭ অক্টোবর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ১৯টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করবেন।
প্রবাসীদেরকে দেশে বিনিয়োগে আকৃষ্টকরণের মাধ্যমে রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক এ সম্মেলনটি আয়োজনের জন্য সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ প্রশাসন, মিডিয়া, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।     

  • [১]