- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১৯ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন হচ্ছে না

স্টাফ রিপোর্টার
আগামী ১৯ নভেম্বর সুনামগঞ্জ জেলা বিএনপির সম্মেলন হওয়া নিয়ে নেতাকর্মীদের কাছ থেকে নানা তথ্য জানা গিয়েছিল। তবে ওই তারিখে জেলা বিএনপির সম্মেলন হবে না বলে দলীয় সূত্রে জানা গেছে।    রবিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন জানিয়েছেন ১৯ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন হবে না। তবে ওই দিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের উদ্ধৃতি দিয়ে কলিম উদ্দিন আহমদ মিলন দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

  • [১]