- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১ মার্চ দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদারের পরিচালনায় যৌথসভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাড. সোহেল আহমদ, ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, আওয়ামীলীগ নেতা ছাদ উদ্দিন মিয়া, সালাহ উদ্দিন মিয়া, তারিফ উদ্দিন চৌধুরী, মোশাহিদ মিয়া, মতিউর রহমান, কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, যুব লীগের কামরুল ইসলাম, রায়হান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের আব্দুল কাইয়ূম, ছাত্র লীগের সায়েল চৌধুরী, উজ্জল মিয়া প্রমুখ।
সভায় আগামী পহেলা মার্চ জাতীয় নেতা সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এমপির শোকসভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • [১]