স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ৩৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ধ্বংস করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। রবিবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সামনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে মদ ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরির্শক শোয়েব আহমদ চৌধূরী, এএসআই রবি উল্লাহ প্রমুখ।