- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১ সেপ্টেম্বর আসছে ইশতিয়াক রুপুর নতুন গানের এ্যালবাম

স্টাফ রিপোর্টার
আগামী ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকার ইশতিয়াক রূপু’র গীত রচনায় আসছে নতুন গানের এ্যালবাম। তরুণ সুরকার আবিদ রনির সুর ও সঙ্গীতায়াজনে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও আধুনিক ফোক স¤্রাজ্ঞী লাভলী দেবের কন্ঠে রিলিজ হবে নতুন গান প্রেমের সুবাস নদীর জলের গানটি।
গানের কথা নিয়ে দেশের প্রখ্যাত নাট্যকার মোশতাক আহমদ বলেন, এই গান একটি সমর্পণধর্মী গান। সাই বা নিরঞ্জনের কাছে নিজেকে সমর্পণের আকুতি। নদী মানবজীবনের রূপক অর্থ। সেই নদীতেই নিজের শুদ্ধতম আত্মাকে পরমাত্মার সাথে প্রেমের সুবাসে ভাসিয়ে দেয়া বা সমর্পণ করতে পারাটাই মানবজনমের স্বার্থকতা। প্রেমেই মুক্তি, সমর্পণে শুদ্ধি।
গানের কথা গুলোর মধ্যে নিবেদন আছে বলে
অভিজ্ঞরা মনে করেন।
প্রেম সুবাস নদীর জলে/প্রেমানন্ধ করে দিলে/কলংক মুই নিলাম গলে/তোমায় যেনো পাই/তোমারি চরনে মোরে/ঠাঁই দিও গো সাঁই।

  • [১]