স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ক্রিকেট খেলোয়ার, কর্মকর্তা, আম্পায়ার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০০ জন দুঃস্থ ক্রীড়াবিদ ও দিনমজুরদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সভাপতি মো. রেজওয়ানুল হক রাজা, আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি দবির উদ্দিন, সাধারণ সম্পাদক চৌধুরী আহমদ মুজতবা রাজি সহ জেলার ক্রিকেট খেলোয়ারবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, আম্পায়ার্স এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।