স্টাফ রিপোর্টার
করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলার সদর উপজেলাধীন মুচি, বেদে ও গাইন সম্প্রদায়ের ২০০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলাধীন মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ এলাকার মুচি সম্প্রদায়ের ২৬ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি।
এ সময়ে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও মুচি সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজকে সুনামগঞ্জ সদর উপজেলায় মুচি, বেদে ও গাইন সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকদের মধ্যে প্রায় ২০০টি পরিবারকে খাদ্য সহায়াতা বিতরণ করা হয়।
এদের মধ্যে রয়েছে গৌরারং ইউনিয়নের টুকের বাজার এলাকায় গাইন সম্প্রদায়ের ৫১ টি পরিবার এবং সুরমা ইউনিয়নের সদরগড় ও তার আশপাশের এলাকার ১০০টি বেদে পরিবার, মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ এলাকার মুচি সম্প্রদায়ের ২৬ টি পরিবার এবং অসহায় দিনমজুর ২০টি পরিবার।