- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২০২৫ সাল পর্যন্ত দক্ষ কর্মী নেবে জাপান

সিলেট অফিস
সিলেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অবৈধভাবে বিদেশ পাঠানো ও জালিয়াতির অভিযোগে ১৬৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সম্প্রতি সৌদি আরবে নির্যাতিতা যে ৩৫ নারী ভিডিও বার্তা পাঠিয়েছেন তাদের উদ্ধারে সেখানকার হাইকমিশন কাজ করছে। সরকার এই সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউজে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দু’একটি দেশে কিছু সমস্যা থাকলেও আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান ।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

  • [১]