- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২০৩০ সালের মধ্যে ৭ কোটি শিশুর মৃত্যুর আশঙ্কা

সু.খবর ডেস্ক
বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের দুর্দশার প্রতি এখনই নজর না দিলে ২০৩০ সালের মধ্যে ৬ কোটি ৯০  লাখ শিশু বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য বিভিন্ন কারণে মারা যাবে। এছাড়াও ১৬ কোটি ৭০ লাখ শিশু দারিদ্যের মধ্যে বসবাস করবে এবং ৭৫ কোটি মেয়ে শিশুর অল্প বয়সে বিয়ে হবে।
বিশ্ব শিশু পরিস্থিতি (দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস  
চিলড্রেন) শীর্ষক ইউনিসেফের এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
সরকার, দাতাগোষ্ঠী, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলো যদি বিশ্বের দরিদ্রতম শিশুদের প্রয়োজনগুলোকে চিহ্নিত করার প্রচেষ্টা জোরদার না করে তবে তাদের কী পরিণতি হবে তা নিয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেইক বলেন, ‘কোটি কোটি শিশু জীবনে একটি ন্যায্য সুযোগ না পেলে তা তাদের ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলার চেয়েও বেশি ক্ষতি করে। বংশ পরম্পরায় প্রতিকূলতার চক্র তৈরির মাধ্যমে এটি তাদের সামাজিক ভবিষ্যতকে বিপন্ন করে।’
তিনি বলেন, ‘এখনই এই শিশুদের পেছনে বিনিয়োগ করবো নাকি বিশ্বকে আরও বেশি অসম ও বিভক্ত হতে দেব-সেটি আমাদের বেছে নিতে হবে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশুদের জীবন রক্ষা, তাদের বিদ্যালয়ে পাঠানো ও মানুষকে দারিদ্য থেকে বের করে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১৯৯০ সাল থেকে বিশ্বে পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুহার অর্ধেকেরও বেশি কমেছে। ১২৯টি দেশে ছেলে ও মেয়েরা সমান সংখ্যায় প্রাথমিক বিদ্যালয়ে যায় এবং ১৯৯০ এর দশকের তুলনায় বিশ্বব্যাপী অতি দারিদ্যসীমায় বসবাস করা মানুষের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
তবে এ অগ্রগতি সবার জন্য সমান ও ন্যায় নয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অতি দরিদ্র শিশুদের মধ্যে পাঁচ বছর বয়স হওয়ার আগেই মৃত্যু ও দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগার হার ধনীদের তুলনায় দ্বিগুণ। দক্ষিণ এশিয়া ও সাব সাহারা আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে অশিক্ষিত মায়েদের সন্তানের ক্ষেত্রে ৫ বছর বয়স হওয়ার আগেই মৃত্যুর হার মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করা মায়েদের তুলনায় তিনগুণ। আর অতি দরিদ্র পরিবারের মেয়েদের শিশু বয়সে বিয়ের হার সম্পদশালী পরিবারের মেয়েদের তুলনায় আড়াইগুণ বেশি।
এতে আর বলা হয়, এই পরিস্থিতিতে সাব সাহারা আফ্রিকাতে সবচেয়ে ভয়াবহ, যেখানে অন্তত ২৪ কোটি ৭০ লাখ শিশু অথবা প্রতি তিনজনে দুইজনে দুইজন বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাস করে, বেঁচে থাকা ও উন্নতির জন্য যেটুকে প্রয়োজন তা থেকে তারা বঞ্চিত ও যেখানে  দরিদ্যতম জনসংখ্যা থেকে ২০-২৪ বছর বয়সীদের প্রায় ৬০ শতাংশ চার বছরের কম প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়।
সবচেয়ে দুর্দশাগ্রস্ত শিশুদের পেছনে বিনিয়োগ করলে তা তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী উপকার বয়ে আনতে পারে বলে বলা হয় ওই প্রতিবেদনে।

  • [১]