- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২০ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
অভিনব কায়দায় হবিগঞ্জ থেকে সরাসরি ঢাকা না গিয়ে নিরাপদ রুট হিসেবে সুনামগঞ্জ-নেত্রকোণা হয়ে ঢাকা যাওয়ার পথে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুজন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আমীর আলী (৩০) ও ইমরান হোসেন সুমন (১৯)। আরেকজন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কামাল মিয়া (২০)।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জের ধর্মপাশা থানার মহদীপুর স্পীডবোট ঘাট থেকে তাদের আটক করে ধর্মপাশা থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধর্মপাশা থানার ১নং ধর্মপাশা সদর ইউপির অন্তর্গত মহদীপুর স্পীডবোড ঘাটে বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের হেফাজত হতে ০৩টি ব্যাগের ভিতরে থাকা অনুমানিক ২০ কেজি (আধা মণ) গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা হতে ক্রয় করে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা এলাকা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

  • [১]