- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২০ রমজানের মধ্যে মাসিক বেতনের সমপরিমাণ ঈদ বোনাস প্রদানের দাবি

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভা থেকে আগামী ২০ রমজানের মধ্যে সকল হোটেল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমাণ ঈদ উৎসব বোনাস প্রদানের দাবি জানানো হয়েছে। সোমবার সন্ধ্যার পর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন চৌমুহনাস্থ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান।   ভায় বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সভাপতি মো. সুফী মিয়া, সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সুবেল, প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ।  
সভায় বক্তারা আগামী ২০ রমজানের মধ্যে সকল হোটেল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমাণ ঈদ উৎসব বোনাস প্রদান, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুকপ্রদানসহ শ্রম আইন কার্যকর করার দাবি জানান।

  • [১]