- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২১২২ আক্রান্তের মধ্যে সুস্থ ১৭৭১ জন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ছাতক উপজেলার আরও ৩ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৭৭১ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৪৫ শতাংশ।
শনিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে আইসোলেসনে গেছেন ১৫ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৬৮০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৪১৮ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২১২২ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৩১ জন।
এদিকে গত শুক্রবার ৯৫ জনের নমুনা পরীক্ষায় জেলার ৫ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৫ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭৮ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ১ জন, দিরাই উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন, ছাতক উপজেলায় ২২ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, এবং দ.সুনামগঞ্জ উপজেলায় ৪ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৪ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
১৩ হাজার ৪০৩ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১২২ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮৩ শতাংশ।
৩,১৯৯ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৮৭৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৩২ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৬৮০ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮০ শতাংশ। আইসোলেসনে আছেন ১৮৮ জন। করোনায় মারা গেছেন ৬ জন। দোয়ারাবাজার উপজেলায় ১১৪১ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ১২০ জন। সুস্থ হয়েছেন ১১২ জন এবং আইসোলেসনে আছেন ৭ জন। করোনায় মারা গেছেন ১ জন। বিশ^ম্ভরপুর উপজেলায় ৭৬০ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। সুস্থ হয়েছেন ৮৪ জন এবং আইসোলেসনে আছেন ৪ জন। তাহিরপুর উপজেলায় ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। সুস্থ হয়েছেন ৪২ জন এবং আইসোলেসনে আছেন ১১ জন। করোনায় মারা গেছেন ১ জন। জামালগঞ্জ উপজেলায় ৭৭১ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৭৩ জন এবং আইসোলেসনে আছেন ১৮ জন। করোনায় মারা গেছেন ১ জন। দিরাই উপজেলায় ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৮৯ জন এবং আইসোলেসনে আছেন ৮ জন। করোনায় মারা গেছেন ২ জন। ধর্মপাশা উপজেলায় ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। সুস্থ হয়েছেন ৩০ জন এবং আইসোলেসনে আছেন ১০ জন। করোনায় মারা গেছেন ১ জন। ছাতক উপজেলায় ২৬৩২ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ৩৮০ জন এবং আইসোলেসনে আছেন ৫১ জন। করোনায় মারা গেছেন ৭ জন। জগন্নাথপুর উপজেলায় ৯০৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১৫০ জন। সুস্থ হয়েছেন ১৩১ জন এবং আইসোলেসনে আছেন ১৯ জন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৭৪ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। সুস্থ হয়েছেন ১১০ জন এবং আইসোলেসনে আছেন ১৫ জন। করোনায় মারা গেছেন ১ জন। শাল্লা উপজেলায় ৫৭৫ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। সকলেই আরোগ্য লাভ করেছেন।

  • [১]