- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২১ আগস্ট স্মরণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ২১ শে আগস্ট গ্রেনেড হামলার খুনি বিএনপি-জামাত চক্রকে রুখে দাঁড়ানোর শপথ গ্রহণ এবং শহীদদের বিন¤্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের উকিল পাড়াস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে ২১ শে আগস্ট শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, আওয়ামী লীগ নেতা রইছ উদ্দিন  আহমেদ, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অ্যাড. নান্টু রায়, অ্যাড. আলী আমজাদ, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, মলয় চক্রবর্তী রাজু, জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার।

  • [১]