জগন্নাথপুর অফিস
অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপযানপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিযেত্ব ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি মাহবুুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।