- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২১-২২ ডিসেম্বর নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘পিবিএল টেক হ্ন্টা-২০১৭’ প্রতিযোগিতা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্গত সিএসই সোসাইটির উদ্যোগে ‘পুবালি ব্যাংক টেক হান্ট-২০১৭’ প্রতিযোগিতা ২১ ও ২২শে ডিসেম্বর তেলীহাওরস্থ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২২শে ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে      প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন। প্রতিযোগীতার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে প্রোগ্রামিং কনটেস্ট,  রবোটিকস কনটেস্ট এবং  গেইমিং কনটেস্ট।
দেশের  ৫৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৯৬জন প্রতিযোগী উল্লেখিত ক্যাটাগরিগুলোতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
অংশগ্রহকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন পাবালিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহ।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রতিযোগীতার উদ্বোধন  হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]