- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২২৯২ আক্রান্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ১৯৭৭ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় ২২৯২ জন করোনাভাইরাস আক্রান্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ১৯৭৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬.২৫ শতাংশ। শনিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে দোয়ারাবাজার উপজেলায় আরোগ্য লাভ করেছেন আরও ১ জন।
এদিকে গত শুক্রবার সুনামগঞ্জ জেলার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ জন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষায় এই ৬ জন শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮.২১ শতাংশ। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, দিরাই উপজেলার ১ জন এবং ছাতক উপজেলার ১ জন।
এ নিয়ে ১৪,৪০০ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ২২৯২ জন। বর্তমানে আইসোলেসনে আছেন ২৯৩ জন।

  • [১]