স্টাফ রিপোর্টার
আগামী ২৩ জুলাই জেলা যুবলীগের আয়োজনে ‘যুব সমাবেশ’ সফল করতে প্রস্তুতি সভা করেছেন জেলা-উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, শীতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. কল্লোল তালুকদার চপল, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাড. রওনক আহমদ, মিজানুর রহমান মিজান, নিজাম উদ্দিন, জেলা যুবলীগের সদস্য ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসানুল হক উজ্জ্বল, সুনামগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আবাবিল নূর, যুগ্ম আহবায়ক টিটু তালুকদার ও দেবাশিষ দাসগুপ্ত বাপ্পী, দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম রেজা, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, ইকবাল আল আজাদ, জসিম উদ্দিন প্রমুখ।
সভায় আগামী ২৩ জুলাই শনিবার শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) অনুষ্ঠিতব্য যুব সমাবেশকে সুন্দর ও সফল করে গড়ে তোলার জন্য যুবলীগের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।