- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪১, মৃত্যু ১৪

সু.খবর ডেস্ক
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার ব্রিফ করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার ব্রিফ করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত চব্বিশ ঘণ্টায় আরও এক হাজার ৪১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জনে দাঁড়াল। একই সঙ্গে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ২৮৩ জনে পৌঁছেছে।

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

  • [১]