স্টাফ রিপোর্টার
ওয়াসিফের ব্যাটে ২৫৭ রানের বড় জয় পেয়েছে ফ্যান্টম গ্রুপ। নির্ধারিত ৫০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ৪২২ রানের বিশাল সংগ্রহ পায় ফ্যান্টম গ্রুপ। যেখানে ওয়াসিফের একারই সংগ্রহ ১৮৩ রান। এছাড়াও
শিহাব অপরাজিত ৫৮, কাওসার ৪৪ ও হুসেন আলী ৩৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অগ্নিবীণা ক্রিকেটার্স ৩৬.৩ ওভারে ১৬৫ রানে অল আউট হয়ে যায়। অমিন ৫৬ রানে অপরাজিত থাকেন। কাজী করেন ৪০ রান।
ফ্যান্টমের সাদ্দাম ও হুসেন তিনটি করে ও শিহাব ২ উইকেট লাভ করেন। অগ্নিবীণা ক্রিকেটার্সের শুভ ৩ ও রাহুল ২ উইকেট পান। আম্পায়ার হিসাবে খেলা পরিচালনা করেন মাহমুদুর সাজু ও শুভময় বড়াল। স্কোরার ছিলেন আরিফুল তন্ময়।