- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৬১ টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও বীজ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে ২৬১ টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ রেডক্রিসেন্ট পরিবার প্রতি ৪,৫০০ টাকা ও ঢেরস, করলা, শশা, লাউ, বরবটি, লালশাক, পুঁইশাক, ও মিষ্টিকুমড়া বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে অর্থ ও বীজ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কার্যনিবার্হী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন, সিরাজুর রহমান সিরাজ, রাহুল দে পাপলু, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, সিলেট ডাক বিভাগের সুপারিন্টেন্ড মো. আফাজউদ্দিন, পোস্ট মাস্টার মো. আব্দুল মালেক, এনডিআরটি সদস্য মাহবুরর রহমান, মো. আব্দুর রাকিব, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, আব্দুস সালাম, যুব প্রধান মাছুম আহমেদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]