দোয়ারাবাজার প্রতিনিধি
২৭টি গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করছেন ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলার পান্ডারগাঁও ইউনয়নের প্রায় পাচহাজার গ্রাহক এতে উপকৃত হবেন। রবিবার বিকেলে পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফতেহুল ইসলাম’র সভাপতিত্বে আমজাদ আলী’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, মহিলা ভাই্স চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, পল্লীবিদ্যুত সমিতির এলাকা পরিচালক আহমদ আলী আপন, ছাতক জোনাল অফিসের ডিজিএম মো. মনিরুল ইসলাম, দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয় সভাপতি দেওয়ান তানভীর
আশরাফী চৌধুরী বাবু, লক্ষীপুর ইউ.পি চেয়ারম্যান আমিরুল হক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামীলীগ নেতা বরুন চন্দ্র দাস, এরশাদ আলী মেম্বার, আব্দুল গফুর, আবল হাসনাত, মুক্তিযোদ্ধা মিম্বর আলী, আজাদ মিয়া, ওয়াব আলী মেম্বার, উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ছালিক মিয়া, মোশারফ হোসেন, কামলা উদ্দিন, শাহব উদ্দিন, যুবলীগ নেতা আজিজুল, মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালকদার, নিউটন দাস, সুহেল আহমদ, বায়েজীদ বোস্তামী। স্বাগত বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।