- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৭০ মাদ্রাসায় জাতীয় পতাকা ও স্ট্যান্ড প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জেলার ২৭০টি কওমি ও আলিয়া মাদ্রাসার প্রধানদের হাতে সঠিক মাপের জাতীয় পতাকা স্ট্যান্ড এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই তুলে দেওয়া হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসা প্রধানদের হাতে এসব তুলে দেওয়া হয়।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আলোচনা সভায় ভার্চুয়াল উপস্থিত থেকে বক্তব্য দেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মো. আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আবু সুফিয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বশির, দারুল হাদিস হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা আনোয়ার হোসাইন, দ্বীনি সিনিয়র আলেম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী নূর প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য দেবার সময় জেলা প্রশাসক জানান, মহান মুজিব বর্ষ উপলক্ষে ২৭০টি মাদ্রাসায় স্ট্যান্ডসহ জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়। মাদ্রাসায় সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

  • [১]