স্টাফ রির্পোটার
বৈষ্ণব কবি রাধারমণ, মরমি কবি হাসন রাজা, বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম ও দুর্বিণ শাহ্ স্মরণে ৪ দিনের লোকউৎসব আগামী ২৭,২৮,২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহরের বিশিষ্টজনদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য-প্রযুক্তি) আইনুর আক্তার পান্না, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, জেলা জাসদের সভাপতি আতম সালেহ প্রমুখ।
চার দিনের এই লোক উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হবে। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা গান গাইবেন বলে জানানো হয়।