- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৮ ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার
জেলার ৪ উপজেলার ২৮ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার দুপুরে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এই ২৮ ইউনিয়নের দলীয় প্রার্থী ঘোষণা দেয়। এই ইউনিয়নগুলোর নির্বাচন হচ্ছে ষষ্ঠধাপে অর্থাৎ ৪ জুন।
দলীয় মনোনীত প্রার্থীরা হচ্ছেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আতাউর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, উত্তর বড়দল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন, উত্তর শ্রীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন খান, তাহিরপুর
সদর ইউনিয়নে মোতাহার হোসেন আখঞ্জি শামীম ও দক্ষিণ বড়দল ইউনিয়নে ইউনুছ আলী।
ধর্মপাশা উপজেলায়- সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ফরহাদ আহমদ, জয়শ্রী ইউনিয়নে সঞ্জয় রায় চৌধুরী, সেলবরস ইউনিয়নে আলা উদ্দিন শাহ্ ও পাইকরহাটি ইউনিয়নে ফেরদৌসুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ।
ধর্মপাশার মধ্যনগর থানার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নে আব্দুস ছাত্তার, বংশিকু-া দক্ষিণ ইউনিয়নে আজিম মাহমুদ, মধ্যনগর ইউনিয়নে প্রবীর বিজয় তালুকদার, চামরদানী ইউনিয়নে আলমগীর খসরু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে নবী হোসেন, জামালগঞ্জ সদর ইউনিয়নে জামিল আহমদ জুয়েল, সাচনাবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁক ইউনিয়নে সাধন তালুকদার, বেহেলী ইউনিয়নে ভজন তালুকদার, ভীমখালি ইউনিয়নে শাহ্ আখতার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শামছুজ্জামান শাহ্, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে আব্দুল গণি, পলাশ ইউনিয়নে মো. সুলেমান মিয়া, ধনপুর ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার, সলুকাবাদ ইউনিয়নে সফর আলী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ।

  • [১]