স্টাফ রিপোর্টার
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ২ জনকে অর্থদণ্ড ও ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার চলতি নদীর তীরের অলিরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।
অভিযানে সদর উপজেলার সদরগড় গ্রামের সাত্তার হোসেনকে ১ লক্ষ টাকা এবং তেঘরিয়ার জুনেদ আহমদকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সদরগড়ের আকবর আলী, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কচুয়া গ্রামের আতাউর মোস্তফা ও সদরগড়ের নুরুজ্জামানকে কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় ২ জনকে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৩ জনকে কারাদ- প্রদান করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা।