ভারতীয় পণ্যসহ ২ জন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ। গত শুক্রবার লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে শহরের মধ্যবাজার চাঁদনী খেয়াঘাট থেকে ভারতীয় হরলিক্স ৫০০গ্রাম ১৮৮ বোতল, ২০০গ্রাম ৯০ বোতল, ইমামী সেভেন অয়েল ৩০০ এমএল-২৩৫ বোতল, ইমামী সেভেন অয়েল ২০০এমএল-২২০ বোতল, ২ টি মোবাইল ও ৪ টি সীম জব্দ করা হয়।
এসময় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাদল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও গুদিওগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন আহমেদ (১৮) কে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি ধারা হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি