গোলাম সরোয়ার লিটন
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। কবে বেতন পাবেন সে অনিশ্চয়তাও কাটছে না। বেতন না পেয়ে অর্থকষ্টে ভোগছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ।
স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী মোহাম্মদ আজরফ হোসেন জানান, বাজেট সমস্যার কারণে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন এখনো হয়নি। তবে কর্মচারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই যথাসময়ে মাসের বেতন ভাতা তারা পাননা। এ অভিযোগ তিনি অস্বীকার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসা কর্মকর্তা ফলেন, বেতন বন্ধ থাকায় সাময়িক সমস্যার মধ্য দিয়ে দিন পার করছি। কেননা করোনাকালীন সময়ে বেতনের নির্দিষ্ট টাকায় আমাদের সংসার চলছে।
একজন স্বাস্থ্য সহকারী জানান, ছেলে মেয়ের পড়াশোনা, সারা মাসের সংসার খরচ এই বেতন দিয়েই চলে। বেতন না পাওয়ার কারনে চরম অর্থকষ্টে ভুগছি ।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মো. ইকবাল হোসেন জানান, বেতন-ভাতা পাওয়ার জন্য আমি চেষ্টা করছি। আগামী মাসে (মে) সবাই বেতন পাবেন ।