- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২ মেয়র, ১৯ কাউন্সিলর ও ৬ নারী কাউন্সিলরের মনোনয়ন বাতিল

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জের তিন পৌরসভার মনোনয়ন বাছাইকালে ২ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এঁরা হলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজাদ আলী শফিক এবং সুনামগঞ্জ পৌরসভার ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ্।
এছাড়া তিন পৌরসভায় কাউন্সিলর পদে ১৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জনের মনোনয়ন যাচাইকালে বাতিল হয়েছে।
সুনামগঞ্জ পৌরসভায় ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন, পৌরসভায় দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী মঈনুদ্দিন আহমদ রিপন, মো, আব্দুস সাত্তার, মো. মুজাহিদুল ইসলাম ও রাজকুমার বর্মণ। তিন নম্বর ওয়ার্ডের মোতাহের আলী, ছয় নম্বর ওয়ার্ডের রিগ্যান আহমেদ, আট নম্বর ওয়ার্ডের নবী হোসেন পীর, নয় নম্বর ওয়ার্ডের মো. এনামুল হক. মো. মহিন উদ্দিন, মো. রফিকুল ইসলাম রবিন ও সাইফুর রহমান। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের মধ্যে যাচাইকালে বাতিল হয় এক নম্বর ওয়ার্ডের শিরিনা আক্তার ও সুজাতা রায়, দুই নম্বর ওয়ার্ডের অর্চনা চক্রবর্তী, মনোয়ারা বন্যা ও রীনা রহমান, তিন নম্বর ওয়ার্ডের নাজমা আক্তারের মনোনয়ন বাতিল হয়েছে।
সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৫০ এবং নারী কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন দাখিল করেছিলেন।
সুনামগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ আয়ের উৎস্য এবং ব্যয়ের বিবরণি দাখিল করেন নি।
ছাতক পৌরসভায় কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরজ মিয়া, চার নম্বর ওয়ার্ডের প্রার্থী রশিদ আহমদ, আট নম্বর ওয়ার্ডের প্রার্থী জুবায়ের আহমদ ও একই ওয়ার্ডের প্রার্থী, বর্তমান কাউন্সিরর নওশাদ মিয়ার মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
জগন্নাথ পৌরসভায় কাউন্সিলর কাউন্সিলর পদে চার নম্বর ওয়ার্ডে বাবুল আহমদ, সাত নম্বর ওয়ার্ডে ছালিক আহমদ ও শেখ ইলিয়াছ এবং নয় নম্বর ওয়ার্ডে দীপক গোপ’এঁর মনোনয়ন বাতিল হয়েছে।
জগন্নাথপুর পৌরসভায় পাঁচ মেয়র প্রার্থী, ৩৯ জন প্রার্থী কাউন্সিলর প্রার্থী ও ৯ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২, কাউন্সিলর পদে ৪৮ ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানিয়েছেন, বাছাইকালে যাদের মনোনয়ন বাতিল হয়েছে আগামী তিন দিনের মধ্যে জেলা প্রশাসকের নিকট আপিল করতে পারবেন এবং পরবর্তী তিন দিনের মধ্যে শুনানী হবে। আগামী ১৬ জানুয়ারি এই তিন পৌরসভায় নির্বাচন।

  • [১]