- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩শ’ হতদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা

সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল তেকে ৩শ’ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এই অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, জাপা নেতা, সাজ্জাদুর রহমান সাজু, সাজিদুর রহমান সাজিদ, মাও. আলাল, রজব আলী, মকব্বির মিয়া প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]