স্টাফ রিপোর্টার
৩০০ শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সদর উপজেলার উদ্যোগে এই খাদ্য সহায়তা বিতরণ হয়।
শ্রমজীবীদের মধ্যে ছিলো পরিবহন শ্রমিক, দোকান কর্মচারী, হোটেল শ্রমিক ও ফুটপাতের দোকানী।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান শ্রমজীবীদের হাতে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল , ১ কেজি লবণ ও ১ কেজি করে সেমাই তুলে দেন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহ্রিয়ার উপস্থিত ছিলেন।