স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কাঠইর ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ৩০ কেজি গাঁজাসহ একটি মিনি পিকআপ আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। বুধবার সকালে মদনপুর এলাকায় গাঁজাসহ পিকআপ আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদে ভিক্তিতে বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও র্যাব-৯ এর যৌথ অভিযানে মদনপুর এলাকায় গাঁজাসহ পিকআপ আটক করা হয়।
অভিযানে অংশ নেন বিভাগীয় এএসআই রবি উল্লাহ, কনস্টেবল কিংকর কুমার রায়, সোহবার হোসেন চৌধুরী, সুনামগঞ্জ র্যাব-৯ এর ডিএডি সোলাইমান, সার্জেন্ট হুমায়ুন কবির, কর্পোরাল মাসুদ রানা, এএসআই আলতাব, খুরশেদ।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব আহমদ চৌধুরী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।