- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩০ জুলাই দিরাই আসছেন সুরঞ্জিত

স্টাফ রিপোর্টার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত দুই দিনের সফরে নির্বাচনী এলাকা দিরাই-শাল্লা আসবেন আগামী ৩০ জুলাই শনিবার। বুধবার তাঁর ব্যক্তিগত সহকারী মো. কামরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩০ জুলাই শনিবার ঢাকার হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১১টায় হেলিকপ্টার যোগে শাল্লার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ         
করবেন তিনি এবং বেলা ১১টা ৪৫ মি. শাল্লা উপজেলার হ্যালিপেডে অবতরণ করবেন।
দুপুর ১২ টায় শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা সভায় যোগদান এবং বিকাল ৫টায় দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের সবংর্ধনা সভায় যোগ দেবেন তিনি।
৩১ শে জুলাই রবিবার সকাল ১০টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলার ধান ক্রয় কমিটির সাথে সভা, সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বেলা ১১টায় আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভায় যোগ দেবেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ সহ র‌্যাব অধিনায়ক সহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দুপুর ১২টায় দিরাই উপজেলার টংগর আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে যাত্রা করবেন সুরঞ্জিত সেনগুপ্ত।

  • [১]