- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩০ সেপ্টেম্বর জেলা সিপিবি’র সম্মেলন

স্টাফ রিপোর্টার
‘সাম্প্রদায়িক জঙ্গিবাদ, লুটপাটতন্ত্র, সা¤্রাজ্যবাদ নিপাত যাক, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে জেলা সিপিবি’র সম্মেলন। সকাল ১০টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত হবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।   
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার মো. ফিরোজ।
বিকেলে জেলা সিপিবি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।
উল্লেখ্য, ৪ বছর পরপর এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিবিবি’র জেলা সম্মেলন সফল করার জন্য সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন তালুকদার এবং সাধারণ সম্পাদক রহমান মিজান।

  • [১]