- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩২ রানে জয় নিউ স্টারের

স্টাফ রিপোর্টার
নিউ মিলেনিয়ামের বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে নিউ স্টার। মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে নিউ স্টার ৪০.৩ ওভারে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভ ৩০, সায়েম ২৪ ও শামিম ১৭ রান করেন। নিউ মিলেনিয়ামের হুশিয়ার ও সুহান উভয়ে ৩টি করে উইকেট তুলে নেন। এছাড়াও বিজয় পান ২ উইকেট।
১১৮ রানের টার্গেেটে ব্যাট করতে নেমে নিউ মিলেনিয়াম ৮৫ রানে অণ আউট হয়ে যায়। দলের পক্ষে তপুর সবোর্চ্চ ৪৬ রান করেন। এছাড়াও জাকির ৮ ও মাসুদ ৭ রান করেন। নিউ স্টারের কামিল ১৬ রানে সবোর্চ্চ ৪টি উইকেট নেন। এছাড়াও সায়েম ৩ ও নূর ১ উইকেট পান।
খেলা পরিচালনা করেন ওয়াসিম বখত ও সাদিকুর রহমান চৌধুরী।

  • [১]