দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্য সহায়তা পেলো দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের অসহায় ৮টি পরিবার।
জানা যায়, জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের ৮ জন ব্যক্তি ৩৩৩ এ কল করে জেলা প্রশাসকের নিকট জানান তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের আবেদন আমলে নিয়ে জেলা প্রশাসন থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আট ব্যক্তির তালিকা পাঠানো হয়। তালিকা পাওয়ার পরপরই বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন তাদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, এবং প্রয়োজনীও আলু ও পেঁয়াজ পৌছে দেয়।