- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩৪৭ মসজিদের ইমামদের প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা ও সুনামগঞ্জ পৌরসভার ৩৪৭ মসজিদের ইমামদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল হতে দেওয়া অনুদানের ৫ হাজার টাকার চেক রোববার তুলে দেওয়া হয়েছে। দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মসজিদ কর্তৃপক্ষের হাতে এই অনুদানের চেক তুলে দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের নেতৃবৃন্দ।

চেক বিতরণকালে অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের প্রতি আন্তরিকতা থেকে তিনি তাঁর নিজস্ব তহবিল থেকে এই অনুদান দিয়েছেন।

  • [১]