স্টাফ রিপোর্টার
৩৬ তম বিসিএস’এ উত্তীর্ণ হয়েছেন এমন আরও পাঁচজন মেধাবীর ফলাফল দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা কক্ষে ফোনে জানিয়েছেন তাঁদের স্বজনরা। গত বুধবার ৮ জন ও শুক্রবার ৪ শিক্ষার্থীর সাফল্যের কথা দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা কক্ষে পৌঁছালে পত্রিকার প্রথম পৃষ্ঠায় এই সংবাদ ছাপা হয়। এই ৩ জন নিয়ে ৩৬তম বিসিএসে জেলার ১৫ জনের সফলতার কথা জানা গেল।
গতকাল শুক্রবার দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক ফোন করে দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন তাঁর এলাকার ১ জন মেধাবী শিক্ষার্থী ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক জানিয়েছেন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকার পাইকপাড়া গ্রামের মো. গোলাপ মিয়া ও কুলসুম বিবির ছেলে মো. সফিকুল ইসলাম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। এদিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামের (পুবের বাড়ি) মৃত
গুনেন্দ্র তালুকদার ও মায়া রানী তালুকদারের বড় ছেলে সন্দ্বীপ তালুকদার বিসিএস পরীক্ষায় (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন।
জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর-চাঁনপুর গ্রামের প্রবোধ চন্দ্র দত্ত ও মালতী রানী দত্তের ছেলে প্রদীপ চন্দ্র দত্ত বিসিএস পরীক্ষায় আনসার ক্যাডারে উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন তার আত্মীয় সুকান্ত দত্ত।