স্টাফ রিপোর্টার
দিগন্ত ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে বাঁধন ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে দিগন্ত ক্রিকেট ক্লাব ২৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন তানভীর। বাঁধনের নিহাল ৪টি ও নুহাশ ৩ টি উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ৭ উইকেটে জয় তুলে নেয় বাঁধন ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সুমন ৬৩ ও সানি ৩৫ রান করেন। এদিকে দিগন্ত ক্রিকেট ক্লাবের জাহিদ ৩ টি ও আকাশ ২টি উইকেট লাভ করেন। আম্পায়ার হিসাবে খেলা পরিচালনা করেন ওয়াসিম বখত ও মুশফিকুর রুহেল।