- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩ উপজেলার ২৬ ইউপি’র আ.লীগের মনোনয়নের চিঠি আজ দেওয়া হবে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজার, সদর ও দক্ষিণ সুনামগঞ্জের ২৬ টি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি আজ জেলা নেতাদের হাতে তুলে দেবেন কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, দোয়ারাবাজারের ২ টি, সুনামগঞ্জ সদরের ২ টি ও দক্ষিণ সুনামগঞ্জের ২ টি ইউনিয়ন নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একমত না হওয়ায় ঐ ইউনিয়নগুলোয় ২ জন করে প্রার্থীর নাম দেওয়া হয়। এ কারণে দলীয় সিদ্ধান্তও বিলম্বিত হয়। রবিবার রাতে তৃতীয় দফার ৬০০ ইউনিয়নের সিদ্ধান্ত হলেও সুনামগঞ্জের কয়েকটি ইউনিয়নের সিদ্ধান্ত হয়নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘সুনামগঞ্জের সব কয়টি ইউনিয়নসহ ৭১২ টি ইউনিয়নেরই সিদ্ধান্ত আজ হবে, আগামীকাল (মঙ্গলবার) দলীয় প্রার্থীদের চিঠি তুলে দেওয়া হতে পারে’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ‘আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় নেতারা দলীয় মনোনীত প্রার্থীদের চিঠি আমাদের হাতে তুলে দিতে পারেন’।                 

  • [১]