স্টাফ রিপোর্টার
আগামী ২৩ এপ্রিল আসন্ন ৩য় দফা ইউপি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সুনামগঞ্জ সদর, দ. সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৩৪ জন। সুনামগঞ্জ সদর উপজেলায় ১৯জন, দ. সুনামগঞ্জ উপজেলায় ৬ জন এবং দোয়ারাবাজার উপজেলায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৯ জন।
সুনামগঞ্জ সদর উপজেলায় মনোনয়ন প্রত্যাহারকারী ১৯ জনের মধ্যে ৬জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা হলেন কুরবাননগর ইউনিয়নে সামসুদ্দিন, মতিউর রহমান, সুরমা ইউনিয়নে আনিছুর রহমান রনি, মোল্লাপাড়া ইউনিয়নে মো. মনির উদ্দিন, মো. ইয়াছির আলী, কাঠইড় ইউনিয়নে মো. নূরুজ্জামান। তাছাড়া ১২ জন মেম্বার ও ১জন সংরক্ষিত মহিলা মেম্বারপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহার করা ৬ প্রার্থীর মধ্যে ২ জন হলেন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন, পূর্ব পাগলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাশেম চৌধুরী, দরগাপাশায় জমিয়তের আ.রহমান জনি। এই ইউনিয়নে ১জন সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দোয়ারাবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ ইউনিয়নের মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
প্রার্থীরা হলেন, বাংলাবাজার ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো. আবু হানিফ, সাধারণ সদস্য পদে ৩ নং ওয়ার্ডের মো.ছারু মিয়া। দোয়ারাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. হেলাল মিয়া, বোগলাবাজার ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা ৪,৫,৬ নং ওয়ার্র্ডের মোছা. লাভলী বেগম, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো.গৌছুল ইসলাম, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আ.লীগ বিদ্রোহী মো.হাবিবুর রহমান, ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হারুন অর রশিদ, মান্নারগাঁও ইউনিয়নের আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো.আব্দুল হান্নান, ও মো.আব্দু সহিদ, ইউনিয়নের সাধারণ সদস্য ৮ নং ওয়ার্ডের মো.আবুল হোসেন।