ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকি মূলক কার্যক্রম অভিযানে দোয়ারাবাজার উপজেলার পূর্ববাংলা বাজারে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত, টেক্সটাইল কালার ও এ্যমোনিয়া ব্যবহার, পণ্যের গায়ে মেয়াদ মূল্য না লেখার অপরাধে আযিযুল ফুডকে ১০ হাজার, স্যাকারিন ও টেক্সটাইল কালার ব্যবহারের জন্য আল মদিনা আইসক্রিম ফ্যাক্টরিকে ৭ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান সেম্পল বিক্রয় করায় আফতাব মেডিক্যাল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন দোয়ারাবাজার থারার পুলিশ সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি