স্টাফ রিপোর্টার
প্রথম বারের মতো মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তিনজন মুক্তিযোদ্ধা। শুক্রবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ঐতিহ্য জাদুঘরে মুক্তিযোদ্ধা মালু মিয়া, মালদার আলী এবং জয়নাল আবেদীন বিজয় মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পৌরমেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, জেলা মুুক্তিযোদ্ধা সংসদ কমা-ের সাবেক কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম প্রমুখ।
উদ্বোধন শেষে বিজয় মেলায় ২১ টি স্টল ঘুরে দেখেন অতিথিরা।
এদিকে বিকালে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও রাইফেলস ক্লাবের আয়োজনে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।