স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৩ ভোটে জয় পেয়েছেন মো. গোলাম আহমদ সৈনিক। তিনি ভোট পেয়েছেন ৮৬৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিন উদ্দিন ৩ ভোটে হেরেছেন। তিনি ভোট পেয়েছেন ৮৬১ টি।
এই ৯ নম্বর ওয়ার্ডে ১১ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তারা হলেন, মো. এনামুল হক, মো. রফিকুল ইসলাম রবিন, মো. গোলাম আহমদ, মো. মহিন উদ্দিন, মো. মনফর আলী, মো. খেলু মিয়া, মো. রুকন উদ্দিন, নজরুল ইসলাম, সাইফুর রহমান, এম তাজুল ইসলাম তারেক, মো. কদর আলী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম রায় গোলাম আহমদ সৈনিককে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে জানান।