শহীদনূর আহমেদ
আউল-বাউল সাধকের তীর্থভূমি নামে খ্যাত সুনামগঞ্জ জেলা। এখানে জন্ম নিয়েছেন হাছন রাজা, আব্দুল করিম, রাধারমণ, দুর্বিনশাহ্, সৈয়দ শাহনূর শাহ্, কফিল উদ্দিন সরকারসহ অসংখ্য লোক কবি। প্রচার, প্রসারের মাধ্যমে কেউ ইতিহাসে স্থান করে নিয়েছেন, কেউ কেউ আবার প্রচার ও পষ্ঠপোষকতার অভাবে কাল¯্রােতে অতল গহবরে হারিয়েছেন। প্রচারবিমুখ রয়েছেন অসংখ্য মানিক রতœ। ৩ হাজার গানের জনক শাহ্ আব্দুল কাদির (চিস্তি) তেমনি একজন প্রচারবিমুখ লোক কবি। ১৩৩৫ বাংলায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে তাঁর জন্ম। ৫ বছর বয়েসে বিদ্যালয়ে গেলেও সংগীত চর্চার কারণে তিনি পাঠশালার গন্ডি পেরোতে পারেননি। যৌবন কাল থেকে বিভিন্ন মঞ্চে বাউল স¤্রাট শাহ আব্দুল করিম, দূর্বীণ শাহ্, বাউল কামালপাশা, খালেক দেওয়ান, বাউল মফিজ, আবেদ আলীসহ অসংখ্য দেশ খ্যাত শিল্পীর সাথে মালজুরা, বাউলগান গেয়ে হাজারো দর্শকের মন জয় করেন তিনি। ওস্তাদ বাউল কফিল উদ্দিনের সাথে একাধারে ২০ বৎসর সংঙ্গীত সাধনার ফলে গান রচনায় মনোনিবেশ করেন তিনি। সৃষ্টিতত্ত্ব, দেহতত্ত্ব, নবীরশান, নূরতত্ত্ব, মুর্শিদী, আউলিয়ার শান, প্রেমতত্ত্ব, বিরহতত্ত্ব, নিগুঢ়তত্ত্ব, পরমতত্ত্ব, রাই-শ্যাম ধারা, নিমাই সন্যাসসহ ৩ হাজার গান লিখেছেন তিনি। ২০০৫ সালে ১৩০টি গানের সংকলনে “কাদির সংগীত ভক্তিমালা” নামে প্রথম গানের বই প্রকাশিত হয় তাঁর। তাঁর গানের মধ্যে সৃষ্টিতত্ত্ব নিয়ে রচিত অন্যতম হচ্ছে, এই সৃষ্টির আড়ালে রয়েছ যদি/ পাই কেন তোমায় আমি খুঁজিয়া/ অনাদি অনন্ত বেদনা পাই অন্ত/করোনা শান্ত আমায় দেখা দিয়া….। নবীশানের মধ্যে রচিত গানের মধ্যে, কলিমা লা ইলাহা ইল্লালাহ মোহাম্মদ রাসুল/ মোহাম্মদ রাসুল গো আমার হাবিবে মকবুল/ কলিমা তইবার মাইনি, বরহক মধুর জানি/পড়ো কলিমা দিন রজনী, হয়না যেন ভুল…..। আউলিয়ার শানের মধ্যে অন্যতম গান হলো, বোরহানেরী আমন্ত্রনে শাহ্জালাল বাবায়/ইয়ামেন হইতে চলে আসলেন সিলেট জেলায়/ রাজা ছিল গৌরগবিন্দ, বোরহানের পুত্র মারল আকিকার দিন/ ও ভাই শোন দুঃখের চিন/দুঃখ পাইয়া বোরহান উদ্দিন চলিলেন মক্কায়…….। প্রেমতত্ত্ব বিষয়ে রচিত গানের মধ্যে অন্যতম , শোন লোকজনা প্রেমিক মরে প্রেম মরেনা / যারা প্রেম করিল স্মৃতি রইল ইতিহাসে বর্ণনা/(যারা) প্রেম করিল লাইলি মজনু শিরি আর ফরহাদ/ শিরির নামে গিরী কাটে(মাতে)নেয় কুড়াল আঘাত……। বিরহতত্ত্ব গানের মধ্যে অন্যতম রচিত গান , আসবে কইয়া গেল বন্দুগো সখি /পন্তে চাইয়া কত রই/ প্রেম জ্বালা আর কত সই/ সখিগো এই যদি তার ছিল মনে / পিরীতি বাড়াইল কেনে গো…….। হাছন রাজাকে নিয়ে লিখা গান, প্রেমে মত্ত্ব হইয়া হাছন, রাজত্ব দিলেন ছাড়ি/ রাজ বংশে জন্ম লইয়া সাজিলেন প্রেম ভিখারী/ রাম পাশাতে প্রেমের খনি ফোটাইলেন এলমে লোদনী/সুনামগঞ্জের মহাজ্ঞানী আসন তিনির লক্ষণশ্রী……।
এব্যাপারে শাহ্ আব্দুল কাদির (চিস্তী) বলেন, বাল্যকাল থেকে গানের প্রতি আমার আগ্রহ বেশি ছিল। এ কারণে পড়ালেখার প্রতি বেশি মনোযোগী হতে পারিনি। ওস্তাদ কফিল উদ্দিন সরকারের সান্যিধ্যে দীর্ঘদিন সংঙ্গিত চর্চা করি। সৈয়দ শাহনূর শাহ্, বাউল স¤্রাট আব্দুল করিম, কামাল পাশা, খালেক দেওয়ানসহ অনেক বিখ্যাত শিল্পীদের সাথে একই মঞ্চে অনেকবার গান গেয়েছি। সংগীত চর্চার পাশাপাশি ১৩৬৪ বাংলা থেকে গান রচনা করি। বর্তমানে ৩ হাজারের চেয়েও বেশি বিভিন্ন তত্ত্বের গান রচনা করতে সক্ষম হয়েছি।