- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহার পাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুণকোণা গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে । বুধবার গভীর রাতে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের সৈয়দ আশনুর মিয়ার বাড়ি থেকে ৬৩ হাজার ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে। অভিযানকালে বিড়ি ব্যবসায়ী সৈয়দ আশনুর পালিয়ে যান। এর আগেও ওই বাড়ি থেকে র‌্যাবের একটি দল
অভিযান চালিয়ে ভারতীয় নাছির বিড়িসহ একজনকে আটক করে।
জগন্নাথপুর থানার এসআই অনিক দেব জানান, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে আমি নিজে বাদি হয়ে মামলা করেছি। এবং বিড়ির মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • [১]