স্টাফ রিপোর্টার
পুলিশের পৃষ্ঠপোষকাতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে মঙ্গলবারের খেলায় জামালগঞ্জ থানাকে ৩-০ গোলে হারিয়েছে ছাতক থানা। মঙ্গলবার র্নিধারিত সময়ে জেলা স্টেডিয়ামে ছাতক থানা ও জামালগঞ্জ থানার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩-০ গোলে জয় পায় ছাতক থানা।
খেলায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম তালুকদার ঝুনু মিয়া, পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের সদস্য সচিব হোসেন আহমদ রাসেল, সদর থানার ওসি শহিদুল্লাহ, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম ও ছাতক থানার ওসি আতিকুর রহমান প্রমুখ।
আজ বেলা ২:৩০ মুখোমুখি হবে দক্ষিণ সুনামগঞ্জ থানা বনাম দোয়ারাবাজার থানা।