স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডে জামালগঞ্জ উপজেলার (সদর, ফেনারবাঁক, বেহেলী, ভীমখালী ও সাচনাবাজার ইউনিয়ন) সাধারণ সদস্য পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ নির্বাচন করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র সুনামগঞ্জের খবরকে এই তথ্য জানিয়েছেন।
৪ নং আসনে আওয়ামী লীগের সমর্থন আদায় ও দলীয় প্রার্থীতা নিয়ে একাধিক প্রার্থী চেষ্টা-তদবির করায় ইউসুফ আল আজাদকে দলীয় প্রার্থী করার জোর চেষ্টা চলছে। দীর্ঘদিনের নির্বাচিত জনপ্রিয় এই জনপ্রতিনিধিকে দলীয় প্রার্থী দিয়ে স্থানীয় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা
করা হবে বলে জানিয়েছেন ওই সূত্র।
ইউসুফ আল আজাদ দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ জামালগঞ্জের ওয়ার্ডে নির্বাচন করার জন্য অনেকেই আমাকে বলছেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যদি এই ওয়ার্ডে দলীয় মনোনয়ন দেন ও তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে সমর্থন করেন তাহলে আমি নির্বাচন করব।’