স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুনামগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬২১ জনকে নগদ অর্থ সহায়তা প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় পৌর ভবনের ছাদে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রথম দফায় ৭শ’ জনকে এই সহায়তা প্রদান করা হয়। এসময় প্রত্যেকে ৪৫০ টাকা করে সহায়তা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, সুনামগঞ্জ রির্পোটার্স ইউনিটির সভাপতি বিন্দু তালকদার, সাংবাদিক লতিফুর রহমান রাজু প্রমুখ।
এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। মহামারি করোনা পরিস্থিতির কারণে আমরা একসাথে না দিয়ে কয়েকদিনে এই সহায়তা দিচ্ছি। এই সহায়তা পর্যায়ক্রমে ৪ হাজার ৬২১ জনকে দেয়া হবে।