- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৪৭ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
৪৭ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সুনামগঞ্জের আয়োজনে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।  
জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম।
এসময় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সিভিল সার্জন এর প্রতিনিধি সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]